দুস্থ কোচদের জন্য অনুদান

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২০:৫৯

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব এবং বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের (বিএফসিএ) সভাপতি তরফদার রুহুল আমিন ৬৪ জেলা ডিএফএর মাধ্যমে ২০০ কোচকে আর্থিক সহায়তা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিত্তশালীদেরও এই ক্ষেত্রে তাদের হাত বাড়াতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই ক্রীড়াঙ্গনের জন্য যদি সুনির্দিষ্ট করে একটা প্যাকেজ ঘোষণা করা যায়, যেমন—কোচ, সংগঠক, ফুটবলার, রেফারি তাদের জন্য যদি ব্যাংক থেকে সহজ শর্তে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়, তাহলে তারা এই অবস্থা হতে ঘুরে দাঁড়াতে পারবে।’