ইউরোপে বেকারত্ব দ্বিগুণ হওয়ার আশঙ্কা

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:২২

আগামী কয়েক মাসের মধ্যে ইউরোপে বেকারত্ব দ্বিগুণ হয়ে যাবে। যেখানে চাকরি হারানো, বেতন হ্রাস ও কর্মঘণ্টা হ্রাসের মতো ক্ষতির মুখে পড়বে প্রায় ৫ কোটি ৯০ লাখ কর্মসংস্থান। নোভেল করোনা ভাইরাস মহামারির প্রভাবে কর্মসংস্থান খাতের প্রভাব সম্পর্কে এমন পূর্বাভাসই দিয়েছে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককিনসে। প্রতিষ্ঠানটির হিসাবে, ইউরোপীয় ইউনিয়নে চলতি বছর বেকারত্ব বেড়ে ৭ দশমিক ৬ শতাংশ পর্যন্ত উঠতে পারে।