কুমিল্লার চান্দিনা উপজেলার সকল পত্রিকা হকারদের মধ্যে মাস্ক, গ্লাভস ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে পত্রিকার হকারদের মধ্যে ওইসব সামগ্রী বিতরণ করা হয়।
ইউএনও জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে অফিস-আদালত, হাট-বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় হকররা পত্রিকা বিতরণ করতে পারছেন না। অন্য পেশা না থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছেন।
আরও পড়ুন: রংপুরে আরও ৬ জন করোনায় আক্রান্ত
তিনি আরও জানান, স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে উপজেলা জুড়ে যেসব হকার রয়েছেন তাদের একত্রিত করে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জামসহ কিছু খাদ্য সামগ্রী প্রদান করা হয়। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
ইত্তেফাক/এসি

