রাজশাহীতে কাজ শুরু করেছে সিইআরপি

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২২:৪৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং করোনার প্রাদুর্ভাব কমাতে রাজশাহীতে কাজ শুরু করেছে করোনা ইমারজেন্সি রেসপন্স প্রোগ্রাম (সিইআরপি)। শুক্রবার বিকালে নগরীর তালাইমারি এলাকায় এ ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাসেন আলী। এ সময় তালাইমারি এবং নর্দান মোড়ের অর্ধশত পরিবারে সংগঠনের পক্ষে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং মহানগরীর বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত রাখতে সংগঠনটি কাজ করবে। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবা দিতে হটলাইনের মাধ্যমেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সংগঠনের রাজশাহীর সমন্বয়ক স্বেচ্ছাসেবী রাশেদুল ইসলাম জানান, করোনা দুর্যোগের সময় সামাজিক দায়বদ্ধতা থেকে তারা কাজটি করছেন। সহযোগিতার মনোভাব নিয়ে তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন।