মাশরাফির স্ত্রী প্রয়াত পুলিশ কর্মকর্তার স্ত্রীর চিকিত্সায় ১ লাখ টাকা দিলেন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৮, ২২:৩৪

নড়াইল-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজার নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় গত ২৭ ডিসেম্বর হূদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া নড়াইল ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান মিন্টুর (৪০) স্ত্রী রাবেয়ার চিকিত্সার্থে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি এক লাখ টাকা প্রদান করছেন। শনিবার দুপুরে সুমি সদর হাসপাতালে গিয়ে এ অর্থ প্রদান করেন। এ সময় নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। এদিন রাবেয়া সদর হাসপাতালে এক কন্যা সন্তানের জন্ম দেন। এ দিকে পুলিশ সুপার বলেন, মরুিজ্জামানের স্ত্রীর চিকিত্সার্থে পুলিশ সুপারের পক্ষ থেকে আরও ৭০ হাজার এবং জেলা প্রশাসক মহোদয়  ১০ হাজার টাকা প্রদান করেছেন।

উল্লেখ্য, ডিবি পুলিশের এএসআই মনিরুজ্জামান যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ইন্দ্রা গ্রামের মমিন বিশ্বাসের পুত্র।