ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গত সোমবার ঢাকা পিজি হাসপাতালে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। বর্তমানে আক্রান্ত ওই শিক্ষার্থী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই শিক্ষার্থীর পরিবারের আরও দুইজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে। তার শারীরিক অবস্থা ভালো বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী পুরান ঢাকায় তার মামার বাড়িতে থাকার সময় করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়। পরে পরিবার চিকিৎসার ও করোনার টেস্ট করানোর জন্য ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করান। হাসপাতাল কর্তৃপক্ষ নমুন সংগ্রহের পর রিপোর্টে জানা যায় তিনি করোনায় আক্রান্ত।
আরও পড়ুন: সেহেরির পর রোজা করা হলো না বাবার, ছেলের হাতে ঘুমের ঘোরে খুন
এই বিষয়ে ইবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, আমরা বিষয়টি ওয়াকিবহাল আছি। সব সময় আক্রান্ত ওই শিক্ষার্থীর খবর নিচ্ছি। সে আগের তুলনায় অনেক ভালো আছে বলে জেনেছি।
ইত্তেফাক/এসি
