চেন্নাই থেকে ফিরলেন আরও ১৬৬ বাংলাদেশি

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ১৭:৩৪

পঞ্চম ধাপে ভারতের চেন্নাইয়ে আটকে পড়া ১৬৬ বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলাএয়ারলাইন্স। 

শনিবার বিকালে পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহা ব্যবস্থাপক (জনসংযোগ)  মো. কামরুল ইসলাম। 

আরো পড়ুন : স্বল্প পরিসরে কোর্ট খোলার সিদ্ধান্ত স্থগিত

সূত্র জানা যায়, ফেরত আশা ১৬৬ বাংলাদেশির মধ্যে যারা নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত নন এমন সার্টিফিকেট নিয়ে এসেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে না। তারপরও যদি কারো করোনার উপসর্গ থাকে তাহলে তাকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।  


ইত্তেফাক/ইউবি