ভাণ্ডারিয়ায় করোনা শনাক্ত আরো দুই জনের

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩১

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চড়াইল গ্রামের এক ব্যক্তি এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অপর ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ভাণ্ডারিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. জহিরুল ইসলাম জানান, গত ২২ মে তাদের রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শুক্রবার রিপোর্ট পজিটিভ আসায় রাতে তাদের বাড়িতে চিকিত্সা শেষে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম জানান, করোনা শনাক্ত দুই জনের বাড়ি শুক্রবার রাতে লকডাউন করা হয়েছে।