ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
পবিত্র রমজান মাস উপলক্ষে ডিমলা উপজেলার হাটবাজারগুলোতে হোটেল রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব মেনে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ইফতারি বিক্রির নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গত ২২ মার্চ থেকে উপজেলার সকল হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান বন্ধ ঘোষণা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, রমজান মাসে সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে হোটেল ব্যবসায়ীরা বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত হোটেল খোলা রেখে শুধুমাত্র ইফতারি বিক্রি করতে পারবেন। তবে হোটেলবিহীন অস্থায়ী খোলাবাজারে কোনো দোকান বসিয়ে ইফতারি বিক্রি করা যাবে না।
