ছাগলনাইয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৩

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর বাজার ও কাচারী বাজারে শনিবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় পাঁচ জন ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।