ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে টেস্ট করানো হলে পজিটিভ দেখায় বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থীকে। বর্তমানে আক্রান্ত ঐ শিক্ষার্থী রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। তার পরিবারের আরো দুই জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে ঐ শিক্ষার্থীর ভাই নিশ্চিত করেছেন।
এই বিষয়ে ইবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, আমরা সব সময় আক্রান্ত শিক্ষার্থীর খবরাখবর নিচ্ছি। আগের তুলনায় সে অনেক ভালো আছে।
