নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দন্ত বিভাগের এক জন টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সকসহ মোট ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনিবার জানিয়েছেন সিভিল সার্জন ডা. মো. আব্দুল মোমেন।
তিনি জানান, জেলায় মোট ১৬২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিল। শনিবার সকাল পর্যন্ত মোট ৫২টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ঐ স্বাস্থ্য কমপ্লেক্সের চার জন চিকিত্সকসহ ছয় জনের করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে। এ নিয়ে লোহাগড়া উপজেলায় মোট সাত জনের করোনা শনাক্ত হলো। তারা সকলেই হোম আইসোলেশনে রয়েছেন।
