রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৩৯

শফিউদ্দিন খালাশী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সদ্যবিদায়ী কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন খালাশী (৭২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজিউন। শুক্রবার ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানার উপস্থিতিতে শনিবার বেলা ১১টার দিকে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্পসংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা সম্পন্ন করা হয়। জানাজা শেষে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবুল ফয়েজ, ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, চরভদ্রাসন থানার ওসি (তদন্ত) আব্দুল গাফফার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আজাদ খান ও সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন। তিনি কয়েক মাস ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই পুত্র রেখে গেছেন।