আপনার রাশিফল

আপডেট : ২৫ এপ্রিল ২০২০, ২১:৪০

মুহম্মদ আনিসুল হক

২৬ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ১৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথা বা চক্ষুরোগ সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। কোনো বিশেষ রং ভালো লাগতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। অসুস্থ পিতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শে উপকৃত হতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। পেশাগত দিক ভালো যাবে। তীর্থযাত্রা হতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

দাম্পত্যক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হারাতে পারেন। সন্তানের প্রতি বিশেষ নজর রাখুন। ধর্মকর্মের প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মূল্যবোধ বজায় রাখুন। চলাফেরায় সতর্ক থাকুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।