ডামুড্যায় করোনায় আক্রান্ত একজনের মৃত্যু

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৬:১৪

শরিয়তপুরের ডামুড্যা উপজেলায় করোনায় আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দুপুর আনুমানিক দুইটার দিকে ৪০ বছর বয়সী এই ব্যক্তি মারা যায়।

জানা যায়, ডামুড্যা পৌর সভার ৩ নং ওয়ার্ডের বিশাকুড়ি গ্রামে করোনায় আক্রান্ত হয়েছে তিনজন। যাদের মধ্যে আব্দুল মতিন খান (৪০) নামক একজন মারা গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শেখ মুস্তফা খোকন জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ আরো বেশ কিছু রোগে ভুগছিলেন এই রোগী। তার শারীরিক অবস্থা আগে থেকেই বেশ খারাপ থাকায় করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং আজ (রবিবার) দুপুরে তিনি মারা যান।

ইত্তেফাক/আরএ