যশোরের শার্শায় নতুন করে দুইজনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাতজন। আক্রান্তরা উপজেলা হাসপাতালের ইপিআই টেকনিশিয়ান ও বেনাপোল ইমিগ্রেশনের ন্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: পুকুরে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের ৩ ঝুঁকিপূর্ণ খুঁটি
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, গত ২৪ ঘণ্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে জানা গেছে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা বেনাপোল ও সাতক্ষীরার বাসিন্দা। তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইত্তেফাক/এসি
