ফেনীর দাগনভূঁঞায় জ্বর, সর্দি-কাঁশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তির ব্যবসায়ীর (৪৫) মৃত্যু হয়েছে। রবিবার সকালে দাগনভূঁঞা পৌর শহরের নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি একই উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামে। ফেনী শহরে তার একটি চায়ের দোকান ছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভোগেন ওই ব্যবসায়ী। স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল ও ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে তাকে আইইডিসিআরে যোগাযোগ করতে বলা হয়। আইইডিসিআরের হটলাইন নম্বরে বার বার চেষ্টা করেও সংযোগ পায়নি ওই পরিবার।
আরো পড়ুন : রোজায় বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা
দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বিন করিম জানান, ওই ব্যক্তি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তার বাড়িসহ পাশের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
