মানুষের বেঁচে থাকার জন্য পুষ্টি ও খাবার প্রয়োজন

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৯:২৬

বিজ্ঞান

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।

 

সুপ্রিয় বন্ধুরা, ঘরে বসে তোমরা নিয়মিত পাঠ্যবইগুলো পড়ো। করোনার জন্য তোমাদের ঘরেই থাকছে হচ্ছে। শুধু তোমরা নও আমরা সবাই নিজগৃহের ভেতর থাকছি। পড়াশোনায় ক্লান্তি আসলে তোমরা তোমাদের শখের বিষয়গুলো দেখতে পারো। আঁকতে পারো ছবি, গাইতে পারো গান, করতে পারো আবৃত্তি। আমাদের সকলের আশা এ পরিস্থিতি বেশিদিন থাকবে না। আমরা আছি তোমাদের সাথে। চোখ রাখো অনুশীলন পাতায়

আমাদের পরিবেশ

 

১.পরিবেশের উপাদান গুলোকে কয় ভাগে ভাগ করা যায়?

উ: দুই ভাগে।

২. পরিবেশের উপাদানগুলো কী কী?

উ: জীব ও জড়।

৩.  বেঁচে থাকার জন্য মানুষ কিসের উপর নির্ভরশীল?

উ: বিভিন্ন জড় বস্তুর।

৪. মানুষের শ্বাস গ্রহণের জন্য কী প্রয়োজন?

উ: বায়ু।

৫. মানুষের পান করার জন্য কী প্রয়োজন?

উ: পানি।

৬. শরীরের পুষ্টির জন্য কী প্রয়োজন?

উ: খাবারের।

৭. ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য কী প্রয়োজন?

উ: মাটি।

৮. সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কী প্রয়োজন?

উ: বায়ু. পানি ও খাদ্যের।

৯.অনেক  জীবের বাসস্থান কোনটি?

উ: মাটি ও পানি।

১০.  পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে?

উ: মাটিতে।

১১. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ কার উপর নির্ভর করে?

উ: বিভিন্ন জড়বস্তুর।

১২. বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল কোনটি?

উ: পানি।

১৩. উদ্ভিদ কীভাবে তার খাদ্য তৈরি করে?

উ: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

১৪. বাস্তুসংস্থান কাকে বলে?

উ: কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।

১৫. উদ্ভিদের ত্যাগ করা কী প্রাণী গ্রহণ করে?

উ: অক্সিজেন।

১৬. কিসের বিভিন্ন অংশ প্রাণী খাবার হিসেবে গ্রহণ করে?

উ: উদ্ভিদের।

১৭. মানুষ বাসস্থান তৈরিতে কী ব্যবহার করে?

উ: উদ্ভিদ।

১৮. উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল কেন?

উ: উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি,পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল।

১৯. প্রাণীর মৃতদেহ পচে কী তৈরি হয়?

উ: প্রাকৃতিক সার।

২০. প্রাকৃতিক সার পুষ্টি হিসেবে ব্যবহার করে কে বেড়ে উঠে?

উ: উদ্ভিদ।

২১. কিসের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়?

উ: পরাগায়ন।

২২. বীজ থেকে কী জন্মায়?

উ: নতুন উদ্ভিদ।

২৩. কারা পরাগায়নে সাহায্য করে?

উ: পাখি, মৌমাছি ইত্যাদি।