ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২১:১৮

ইত্তেফাক রিপোর্ট

নোভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ৫ জুন হতে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে আইবিবির ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে।