যবিপ্রবিতে নমুনা পরীক্ষা
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্থাপিত ল্যাবরেটরিতে করোনা ভাইরাস পরীক্ষায় আরো ২৮ জন রোগী শনাক্ত হয়েছে। চার জেলার ৬৬টি নমুনা পরীক্ষা করে এই ২৮ জন রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ১৫ জন। শনিবার পরীক্ষা শেষে রবিবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়। এ নিয়ে যবিপ্রবির জিনোম সেন্টারে ৬৫ জন করোনা রোগী শনাক্ত হলো। যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, ল্যাবে শনিবার অষ্টম দিনে চার জেলার ৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২৮ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ১৫ জন রোগী।
৪২ জনের নমুনা পরীক্ষা করে এই রোগী শনাক্ত হয়। এছাড়া ঝিনাইদহ জেলার ১৫ জনের নমুনা পরীক্ষা করে আট জন করোনা রোগী পাওয়া গেছে। আর নড়াইলের চার জনের নমুনা পরীক্ষা করে তিন জন এবং মাগুরার পাঁচ জনের নমুনা পরীক্ষা করে দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।
