৪৯২টি উপজেলায় স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্যদের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৮৮টি উপজেলা এবং ঢাকা মহানগরের ২০টি থানাসহ মোট ১০৮টি উপজেলা/থানায় ৩২ হাজার ৪০০ স্বেচ্ছাসেবী ভিডিপি/টিডিপি সদস্যের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। বাহিনীর পরিচালক ও রেঞ্জ কমান্ডার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ সাজ্জাদুর রহমানের উপস্থিতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেন, সহকারী পরিচালক (স্পেশাল) মো. শরফুজ্জামান ও সহকারী পরিচালক (টিডিপি) মো. আশরাফুল হকসহ অন্য কর্মকর্তাবৃন্দ। সূত্র জানায়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশনায় বাহিনীর প্রান্তিক এলাকা পর্যন্ত বিস্তৃত প্রায় ৬১ লাখ স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্যের মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে এ বাহিনী।
