রংপুরের মিঠাপুকুরে পুলিশের অবসরপ্রাপ্ত এক এসআইয়ের স্ত্রীর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল রবিবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় তিনি রংপুর মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে মারা যান। নিহত আলেয়া পারভিন (৫০) উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী।
জানা যায়, সদ্য অবসর নেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ শনিবার রাত সাড়ে আটটার দিকে স্ত্রী আলেয়া পারভিনকে বাসায় রেখে তারাবির নামাজ পড়তে যান। এ সময় প্রতিবেশিদের মাধ্যমে খবর পান তার স্ত্রী আলেয়া পারভিনের গায়ে আগুন লেগেছে। ছুটে এসে তিনি আগুন নিভিয়ে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার ভোরে তিনি মারা যান। নিহতের স্বামীর পরিবারের দাবি আলেয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
