নিত্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করে প্রতারণা করার অপরাধে গতকাল রবিবার রাজধানীর শ্যামবাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল। অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শ্যামবাজারের বিসমিল্লাহ ট্রেডার্স এবং দেলোয়ার এন্টারপ্রাইজকে জরিমানা আরোপ করা হয়।
গতকাল অভিযানে দেখা যায়, পাইকারি এই বাজারে প্রতি কেজি পেঁয়vজ ৩৩ থেকে ৩৮ টাকা, দেশি রসুন ৭৫ থেকে ৮০ টাকা, আমদানিকৃত রসুন ১২০ থেকে ১৩০ টাকা, ভারতীয় আদা ১২০ থেকে ১৩৫ টাকা ও চায়না আদা ১৪৫ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অথচ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আমদানিকৃত আদা বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। দেশি আদা বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৬০ টাকা, সরকারের বিপণন সংস্থা টিসিবির হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে যা ১০০ শতাংশ বেশি।
