প্রায় সাড়ে ৩শ’ অসহায়, গরিব ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্যপণ্য সামগ্রী দিয়েছেন লিটন দেওয়ান চিশতী। রমজান উপলক্ষে সম্প্রতি মুন্সিগঞ্জ শ্রীনগরে বাগবাড়ি গ্রামের মানুষদের এই খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছেন তিনি। লিটন দেওয়ান চিশতী বলেন, ‘এবার করোনা পরিস্থিতির কারণে আমি এলাকায় যেতে না পারলেও প্রতিবছরের মতো এবছরও রমজানের আগেই এলাকায় মানুষদের সাহায্য সহযোগিতায় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি যেতে পারিনি তারপরও কেউ খালি হাতে ফিরে যায়নি। এলাকার প্রায় সাড়ে ৩৫০ পরিবারের মাঝে এসব খাদ্যপণ্য বিতরণ করা হয়। যার মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা বুট, ডাল ও সয়াবিন তেল।’
