এএফপি
কালোবাজারির উদ্দেশ্যে মজুত করা ১ লাখ ৪০ হাজার ‘ফেসমাস্ক’ জব্দ করেছে ফরাসি পুলিশ। করোনা ভাইরাস মহামারি শুরুর পর থেকে মাস্ক জব্দের এটি সবচেয়ে বড়ো ঘটনা। ফরাসি পুলিশ রবিবার বলেছে, প্যারিসের ঠিক উত্তরে সেন্ট ডেনিসে মাস্কের বক্সগুলো নামানোর সময় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন ব্যবসায়ী। সে মাস্কগুলো ৮০ হাজার ইউরো (৮৭ হাজার ডলার) দিয়ে নেদারল্যান্ড থেকে এনেছে। এসবের মধ্যে উচ্চ সুরক্ষার ৫ হাজার এফএফপি-২ মাস্ক রয়েছে। পুলিশ জানায়, এসব মাস্ক অনেক বেশি লাভে নির্মাণ শ্রমিকদের কাছে বিক্রি করা হতো। মার্চে প্যারিসের কাছে একটি গুদামঘর থেকে চীন থেকে আনা সাড়ে ৩২ হাজার মাস্ক জব্দ করা হয়।
