সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারী জেলা সদরের জেনারেল হাসপাতালে ধানকাটা শ্রমিকদের শারীরিক পরীক্ষার পর দেশের বিভিন্ন স্থানে বাসযোগে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী পুলিশের সহায়তায় পাঁচ ধাপে ১ হাজার ৪৪৩ জন শ্রমিক পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রমিক প্রেরন অব্যাহত রয়েছে। রবিবার জেলা পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, এদিনে ধান কাটাই-মাড়াইয়ের জন্য শ্রমিক পাঠানো হয়েছে ৫১৫ জন। এর আগে চার দফায় ১৭৭ জন, ১৪২ জন, ২৫০ জন ও ৩৫৯ জন পাঠানো হয়। এসব ধানকাটা শ্রমিককে বাস ও মাইক্রোযোগে পুলিশের সহায়তায় ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কুমিল্লা, নওগাঁ, নাটোর, শরীয়তপুর, ফরিদপুর, গাইবান্ধা জেলায় পাঠানো হয়েছে।
