রাউজানে মত্স্যজীবীকে গুলি করে হত্যা

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:১৫

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে বিধান বড়ুয়া (৩৮) নামের এক মত্স্যজীবীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার বিকালে উপজেলার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অংকুরীঘোনা এলাকার মিলন বড়ুয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত বিধান বড়ুয়া একই এলাকার মৃত সাধন বড়ুয়ার ছেলে।

স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর আলী বলেন, আমি বাড়িতে দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে ফোনের মাধ্যমে ঘটনার সংবাদ পাই। মত্স্যজীবী বড়ুয়া হালদা নদী  থেকে ডিম সংগ্রহ করে পোনা উত্পাদন করতেন। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা বিস্তারিত জানতে পারিনি। রাউজান থানার সেকেন্ড অফিসার এস আই আমজাদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে।