করোনা :কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে ছাড়

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:২৩

ইত্তেফাক রিপোর্ট

করোনার প্রভাব মোকাবিলায় কৃষি সরঞ্জাম ও সার আমদানিতে বিশেষ সুবিধা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এত দিন ঋণপত্র খোলার পর এসব পণ্য আনতে ১৮০ দিন সময় পেত আমদারিকারকেরা। এখন এটি বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। গতকাল রবিবার  ব্যাংকের মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, কৃষি সরঞ্জাম ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে মোট ৩৬০ দিন সময় পাবেন সব অথরাইজড ডিলার। করোনা পরিস্তিতিতে এই সিদ্ধান্ত সময়ের দাবি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।