স্মারক নিলামে তুলছেন অ্যান্ডারসন

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:২৭

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাস প্রতিরোধের লড়াইয়ে এগিয়ে আসছেন বিশ্ব ক্রিকেটের তারকারা। এবার সেই তালিকায় নাম লেখালেন ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। কোভিড-১৯ মোকাবিলায় তহবিল সংগ্রহের জন্য ক্রিকেট স্মারক অনলাইন নিলামে তুলবেন টেস্ট ইতিহাসের সফলতম পেসার।

টেস্টে ৫৮৪ উইকেট শিকারি পেসার সবশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। কেপ টাউনে সেই টেস্টে ইংল্যান্ডের দারুণ জয়ে বড়ো অবদান ছিল অ্যান্ডারসনের। প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে দুটি। ঐ টেস্টের জার্সি, ব্যাট ও জয়ের স্মারক একটি স্টাম্প অটোগ্রাফসহ নিলামে তুলবেন ৩৭ বছর বয়সি  পেসার।