এক দশকে বিশ্বে সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০০:৩২

বিশ্বে সামরিক ব্যয় গত এক দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই প্রথম এশিয়ার দু’টি দেশ সামরিক ব্যয়ের প্রথম তিন দেশের মধ্যে আছে। ২০১৯ সালে সব দেশ একত্র ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার খরচ করেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরই) গতকাল সোমবার এই তথ্য জানিয়েছে। ২০১৮ সালের চেয়ে গত বছর সামরিক ব্যয় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ২০০৮ সালের পর সামরিক ব্যয় এটাই সর্বোচ্চ। যুক্তরাষ্ট্র ৭৩২ বিলিয়ন ডলার (গত বছরের চেয়ে ৫ দশমিক ৩ শতাংশ বেশি)। এরপর আছে চীন (২৬১ বিলিয়ন ডলার) এবং ভারত (৭১ দশমিক ১ বিলিয়ন ডলার)। —আলজাজিরা