খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যসহ নিহত ২

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:৫৯

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বানছড়ি প্রেসবাজারে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ সদস্যরা।  নিহত দু‘জন হলেন, বাঙাল্লা চাকমা (৩৫) ও বাবুল চাকমা (৩০)। এর মধ্যে বাঙাল্লা চাকমা অটো রিক্সা চালক এবং বাবুল চাকমা ইউপিডিএফ এর সদস্য।

এ বিষয়ে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার জন্য জনসংহতি সমিতির সংস্কার গ্রুপের সন্ত্রাসীদের দায়ী করেছেন। তার দাবি, সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য ছাড়াও টমটম চালক মারা গেছেন। তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে প্রতিপক্ষের এই অভিযোগ অস্বীকার করেছে জনসংহতি সমিতি।

ইত্তেফাক/জেডএইচডি
। ছবি: সংগৃহীত