ভাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহে ত্রাণ বিতরণ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৫:৩০

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে অসহায়দের মাঝে পুষ্টিকর খাবার ও স্যানেটারি সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন চত্বরে অসহায়দের মাঝে এসব সামগ্রী উপহার হিসাবে তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারকে চাল, আলু, সয়াবিন তেল, চিনি, পেয়াজ, সাবান ত্রাণ হিসেবে ৬০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। 

আরও পড়ুনঃকাবা ঘর জীবাণুমুক্তের কাজে নামলেন প্রধান ইমাম

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম হাবিবুর রহমান। 

তিনি বলেন, করোনার কারণে আজ সবাই দুর্বিসহ জীবন যাপন করিতেছে। অনেক পরিবারের সঠিকমত পুষ্টিকর খাবার পাচ্ছে না।

এসময় তিনি সমাজের বিত্তবাণদের এগিয়ে এসে অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা রকিবুর রহমান খান। 

অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহসিন বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহ পালনের দিনে অসহায়দের হাতে কিছুটা হলেও পুষ্টিকর খাবার ও স্যানেটাইজার সামগ্রী বিতরণ করতে পেরেছি। এর ধারাবাহিকতা যেন সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান অব্যাহত রাখে সেদিকে খেয়াল রাখা উচিৎ। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গনেষ চন্দ্র, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মাওলা প্রমুখ। 

ইত্তেফাক/ এমএএম