আক্রান্ত পুলিশ সদস্যের পরিবারে নতুন করে ৪ জনের করোনা পজিটিভ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৫:৪৪

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আক্রান্ত পুলিশ সদস্যের পরিবারে নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবরেটরি থেকে প্রাপ্ত ফলাফলে তাদের করোনা পজিটিভ ধরা পড়ে। 

আক্রান্ত পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট ১৮ জন করোনা রোগী শনাক্ত হলো। 

খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানান, ঢাকাতে কর্মরত পুলিশের এক এসআই করোনা আক্রান্ত হওয়ার পর কয়েকদিন আগে খোকসায় গ্রামের বাড়িতে চলে আসেন। আক্রান্ত ওই পুলিশ সদস্যের সংস্পর্শে এসে পরিবারের অন্যরা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

আরো পড়ুন: করোনা উপসর্গে প্রবাসীর মৃত্যু, বাড়ি লকডাউন

তিনি আরো জানান, আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। হোম কোয়ারেন্টাইনে তাদের চিকিৎসা চলছে। 

ইত্তেফাক/এএএম