শিবগঞ্জ হতে নওগাঁয় পাঠানো হলো ধান কাটা শ্রমিক

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৭:৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রশাসন ও পুলিশের উদ্যোগে চলতি মৌসুমে ধান কাটার জন্য ১’শ শ্রমিক নওগাঁয় পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় বাস ও ট্রাকযোগে তাদের নওগাঁ পাঠানো হয়।  

এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল প্রতিটি শ্রমিকের হাতে হ্যান্ড স্যানিটাইজার, গামছা ও মাস্ক তুলে দেন। শ্রমিকদের বিপদে পুলিশ ও প্রশাসন সর্বদা পাশে থাকার আশ্বাস দেন।

আরো পড়ুন: চাটমোহরে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, হাসপাতাল লকডাউন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার শিমুল আখতার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মাহবুব আলম খাঁ ও শিবগঞ্জ পৌর মেয়র এ আর আজরী এম কারিবুল হক রাজিন প্রমুখ। 

ইত্তেফাক/এএএম