নোয়াখালীর পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে রিটার্নিং অফিসার। এ ছাড়া অন্য একটি কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় ছয়জন আহত হয়েছেন।
সহকারী রিটার্নি কর্মকর্তা বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, ররিবার ভোর ৫টার দিকে পূর্ববাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা হয়। একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে সব নির্বাচন সরঞ্জাম নিয়ে গেছে। ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন : লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত, দুই ছাত্রলীগ নেতা আহত
এছাড়া নোয়াখালী-২ আসনের একটি কেন্দ্রে হামলা চালিয়ে নির্বাচন সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে। হামলায় আহত হয়েছেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ছয়জন।
ইত্তেফাক/ইউবি

