নেতাকর্মীরা ভোট রক্ষা করবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, অশুভ শক্তি চক্রান্ত করতে পারে। এমনকি তারা ভোট চুরিও করতে পারে। সেজন্য নিরাপত্তা বাহিনী মাঠে তৎপর রয়েছে। তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরাও ভোট রক্ষার কাজ করবেন।
রবিবার নোয়াখালীতে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অশুভ শক্তি যেনো কোনো ধরনের অপচেষ্টা বাস্তবায়ন করতে না পারে সেজন্য নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে।
আরো পড়ুন: কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন
এছাড়া ওবায়দুল কাদের বলেন, অশুভ শক্তি ইতিমধ্যে বেশ কিছু অপচেষ্টা চালিয়েছে। যা আমাদের নিরাপত্তা বাহিনী রূখে দিয়েছে। আরও তারা চক্রান্ত করতে পারে। এই অপশক্তি ভোট চুরিও করতে পারে, যার জন্য পুলিশ, বিজিবি, র্যা ব এমনকি সেনাবাহিনীও মাঠে রয়েছে। তাছাড়া আমাদের দলীয় নেতাকর্মীরাও ভোট রক্ষা করবেন।
ইত্তেফাক/এসআর

