দেশের ৮টি বিভাগে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে গতকাল মঙ্গলবার একদিনেই খামারিদের উত্পাদিত ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার টাকার দুধ, ডিম ও পোলট্রি বিক্রি হয়েছে। এর মধ্যে ২৪ লাখ ১০ হাজার ৮৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬৬২টি পোলট্রি মুরগি বিক্রয় করেছেন খামারিরা। গতকাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রাণিসম্পদ অধিদপ্তরে স্থাপিত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উল্লেখ্য, করোনা সংকটের কারণে প্রান্তিক খামারিদের উত্পাদিত পণ্য ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। গত ২২ এপ্রিল এ ব্যাপারে দেশের সকল জেলা ও উপজেলায় কর্মরত মত্স্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
