হিলিতে প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২২:৩০

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্র্রতি নারায়ণগঞ্জ থেকে ফেরা একজন যুবক নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান। তিনি জানান, সোমবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পাঠানো রিপোর্টে ঐ যুবকের করোনা পজিটিভ এসেছে। তিনি সমপ্রতি নারায়ণগঞ্জ থেকে হিলিতে এসেছেন। বর্তমানে সুস্থ আছেন। হিলি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান তাকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।