সাতক্ষীরায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আহত ৪

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৫৫

সাতক্ষীরা-২ (সদর) আসনের ধলবাড়িয়া কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

 

রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতা ও আবুল হোসেনসহ চারজন। গুরুতর আহত দুজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুগ্রুপের বাগবিতণ্ডার এক পর্যায়ে এ সংঘর্ষ বাধে। এতে ধলবাড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তকদির হোসেন তোতাসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তকদির হোসেন তোতা ও আবুল হোসেনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন : বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে : সিইসি

এদিকে, সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষ প্রার্থী ডা. শহিদুল আলম অভিযোগ করেছেন, তার আসনের সকল কেন্দ্র থেকে সকাল ১০টার মধ্যে ধানের শীষৈর পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কালিগঞ্জ উপজেলার চম্পাফুল এলাকা থেকে তার দুই সমর্থককে গ্রেফতার করা হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি