করোনা ভাইরাসে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন প্রতিষ্ঠান চালু হওয়ায় মঙ্গলবার সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের চাপ বৃদ্ধি পেয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে উপেক্ষা করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের জন্য যাত্রীদের ঢল চোখে পড়ার মতো।
দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট ঘুরে দেখা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ঘাট প্রান্তে দুটি ফেরি ঘাট দিয়ে যানবাহন পারাপার করছে। দূর-দূরান্ত থেকে কর্মমুখী যাত্রীরা অটোরিকশা, অ্যাম্বুলেন্সে, প্রাইভেটকারে দৌলতদিয়া ঘাট এলাকায় পৌঁছাচ্ছেন। ফেরিগুলোতে যাত্রীরা সামাজিক দূরত্ব না রেখে গাদাগাদি করে অবস্থান নিয়েই পারাপার হচ্ছেন। ফরি পার হয়ে পাটুরিয়াঘাট প্রান্তে যাত্রীদের ঢল চোখে পড়ার মতো।
আরো পড়ুন : দ্বিতীয়বার কি করোনা ভাইরাস সংক্রমণ হতে পারে?
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার আবু আব্দুল্লাহ রনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী গণপরিবহন বন্ধ থাকায় গত ১ মাস ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ৫টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে। বর্তমানে নৌরুট দিয়ে ২৪ ঘণ্টায় মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, কাঁচামালবাহী ট্রাকসহ প্রায় ৮/৯ শত যানবাহন নদী পাড় হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
