কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার ত্রাণসামগ্রী বিতরণ

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২৩:৪৬

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার কাউখালী উপজেলার কর্মহীন শ্রমজীবী ও দুস্থ-অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। 

বিকেলে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু, ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম. উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন. চিরাপাড়া পার-সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন। 

আরো পড়ুন : এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে রিকশাচালক দিলে ১৩ হাজার টাকা

এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর-আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত সচিব মেজবাউদ্দিন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার. উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুব সংহতির সভাপতি জিয়াউল হাসান জুয়েল, ছাত্রসমাজের উপজেলা সভাপতি কাউয়ুম শেখ, দুস্থ কল্যাণ সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী প্রমুখ।

ইত্তেফাক/ইউবি