সরকার অসহায়দের ঘরে ঘরে চিকিত্সা ও খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে ----------------------নাসিম

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০০:৩১

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও খাদ্য মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাউল সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বর্তমান সরকার কর্মহীন ও দরিদ্র মানুষের দুঃখ কষ্ট লাঘবে দেশের ১ কোটি মানুষের মধ্যে ১০ টাকা কেজি দরে চাউল সরবরাহ করছেন। অসহায় মানুষের ঘরে ঘরে চিকিত্সা ও খাদ্য-সহায়তা পৌঁছে দিচ্ছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে চতুর্থবারের মতো এক ভিডিওবার্তায় তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। ভিডিওবার্তায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় জনগণকে ধৈর্য ধারণ করে  ঘরে থাকার আহ্বান জানিয়ে  তিনি বলেন, দেশে একটি  সংকটকাল অতিবাহিত হচ্ছে। তার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের ঘরে ঘরে চিকিত্সা ও  খাদ্য-সহায়তা পৌঁছে দেওয়া অব্যাহত রয়েছে।

খাদ্য-সহায়তা কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ আলম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, যুবলীগ ও  ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।