করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণতহবিলে ১৫ লাখ টাকা দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। মঙ্গলবার এক পত্রের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) ত্রাণ তহবিলে অর্থ দেওয়ার বিষয়টি অবগত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আরও পড়ুন: রাস্তা থেকে তুলে নিয়ে বিধবা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ৪
খুবির রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তদের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলিয়ে যৌথ মোট ১৫ লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। বর্তমান মহামারী পরিস্থিতিতে দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইত্তেফাক/এসি
