ইতালিতে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। এরমধ্যে শনাক্তের প্রথম দিন থেকে এক মাসের মাথায় আক্রান্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৭৪৭ জন। আর মাত্র দেড় মাসের মাথায় আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় এক লাখ পাঁচ হাজার ৭৯২ জনে। এছাড়া গত ২৮ দিনে যা বেড়ে পৌঁছেছে দুই লাখ এক হাজার ৫০৫ জনে। এসময় দেশটিতে প্রতিদিন গড়ে আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৭২ জন। এরমধ্যে গত মাসের ২১ তারিখে রোগী শনাক্ত হয়েছিল ছয় হাজার ৫৫৭ জন। যা একদিনে ইতালিতে সবচেয়ে আক্রান্ত। আর সর্বশেষ ২৮ এপ্রিল মঙ্গলবার শনাক্ত হয় দুই হাজার ৯১ জন।
আরও পড়ুন: নওগাঁ, জামালপুর, কেরাণীগঞ্জে, কুষ্টিয়া, তানোর, নাটোরে নতুন করোনা রোগী শনাক্ত
এবিষয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান আঞ্জেলা বেরল্লি বলেন, মঙ্গলবার সারাদেশে সুস্থ হয়েছেন দুই হাজার ৩১৭ জন করোনা রোগী। এনিয়ে দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরেছেন ৬৮ হাজার ৯৪১ জন। আর বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন এক লাখ পাঁচ হাজার ২০৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন এক হাজার ৮৬৩ জন। আর এ ভাইরাসে আক্রান্ত মঙ্গলবার সারাদেশে মৃত্যু হয়েছে ৩৮২ জনের। এনিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৫৯ জনে পৌঁছেছে।
ইত্তেফাক/ইউবি
