খুলনা-১ আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী দলের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসসচিব সুনীল শুভ রায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘সকাল থেকেই আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। ভোটারদের নৌকায় সিল দিতে বাধ্য করা হয়েছে। এখানে কোনো সুষ্ঠু ভোট হচ্ছে না। তাই আমি সকাল সাড়ে ১০টা থেকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’
এর আগে খুলনা-৫ আসনে ভোট বর্জনের ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির। রবিবার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আরো পড়ুন : ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী শামা ওবায়েদের ভোট বর্জন
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ, ভোট গ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব।
ইত্তেফাক/অনি/ইউবি
