রামুতে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৯:০৯

কক্সবাজারের রামু উপজেলায়‌‌‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ রশিদ ওরফে খোরশেদ (৩০) নামে এক রোহিঙ্গা ইয়াবাকারবারি নিহত হয়েছেন বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জোয়ারিয়ানালার রাবারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

 

ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত খোরশেদ কুতুপালং রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের বাসিন্দা মৃত নজির আহমদের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া এ খবর নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/এএম