নারায়ণগঞ্জের রূপগঞ্জ বেস্টওয়ে সিটিতে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নির্মিত করোনা ভাইরাস টেস্টিং ল্যাবের উদ্বোধন আজ বুধবার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ বেলা ১২টায় এ ল্যাবের উদ্বোধন করবেন।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপির নিজস্ব অর্থায়নে ও উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে এই ল্যাব স্থাপন করেছেন।
গত ১৬ এপ্রিল ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার অনুমতি প্রদান করে স্বাস্থ্য অধিদপ্তর।
ইত্তেফাক/এমআর
