বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আওতায় তিন’শ দুস্থ আনসার ও ভিডিপি সদস্যাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা আনসার ও ভিডিপি দপ্তরের উদ্যোগে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ বিতরণ করা হয়।
এসময় দুস্থ আনসার ও ভিডিপির সদস্যদের মধ্যে ত্রাণ হিসেবে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আরো পড়ুন: চৌগাছায় আরো এক চিকিৎসক করোনায় আক্রান্ত
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন-উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্দ মুরাদুজ্জামান মুরাদ, জেলা আনসার ভিডিপির সহকরী কমান্ডার মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস ও উপজেলা প্রশিক্ষক মিঠুন বিশ্বাস প্রমুখ।
ইত্তেফাক/এএএম
