আমরা ঢাকাইয়ারা চাঁদ দেখা থেকে অন্য এক আনন্দ নিয়ে রোজা উদ্যাপন শুরু করি। চকবাজারের ইফতার, আল রাজ্জাকের কাবাব, ডিসেন্টের হালিম, শাহী টুকরা, দই বড়া এক এক দিন এক এক জায়গা থেকে বিশেষ ইফতার এনে বাড়িতে সবাই মিলে মজা করে খেতাম। কিন্তু এ বছর আর তা হচ্ছে না, আল্লাহ আল্লাহ করে পরিবার নিয়ে যেন নিরাপদে থাকতে পারি, সেই দোয়াই করছি।
—এস কে এম আকবর
নবাব বাড়ির বাসিন্দা
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৯ এপ্রিল ২০২০)
