১. হাত নাই পা-ও নাই চলে দেশে দেশে,
সবাই তো পেতে চায় কাজ করে শেষে।
২. চোখ নেই মুখ নেই তবু কথা বলে,
কানেতে মোচড় দিলে কেবল সে চলে।
৩. গোলগাল চেহারাটা জলে বাস করে,
গোগ্রাসে হাঁসে খায় দুই ঠোঁটে ধরে;
পেট কেটে মানুষেও মাঝে মাঝে খায়
মাথা না ঘামালে তাহা বোঝা বড়ো দায়।
৪. জল নয় ফল নয় তারে খেয়ে বাঁচি
তারই মাঝে সকলেই ডুব দিয়ে আছি।
রচনা : বেণীমাধব সরকার
